চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসব: অ্যাকশন-থ্রিলারের মধ্যে ঈদে এক টুকরো প্রশান্তি!

‘উৎসব’-এ অপি-জয়া-চঞ্চল, নিজেদের তারকাখ্যাতি নিয়ে প্রশ্ন তুললেন নিজেরাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ৩১, মে ২০২৫
বিনোদন
A A

উৎসবের আমেজটা বেশ ভালোভাবেই পাওয়া গেল ঈদের সিনেমা ’উৎসব’–এর টিজারে। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের নিয়ে যাবে উৎসবের আমেজে। এর সঙ্গে আছে চঞ্চল চৌধুরী, জয়া আহসান এবং অপি করিমের মজার মজার সংলাপ!

চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রটি সংলাপে বলে, ’আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরীকে দেখা যায়। সবজায়গায় এই লোকটা কমন। জয়া আহসানের চরিত্রের কণ্ঠে শোনা যায়, ’ওর কোনো গলা আছে? ও ডায়লগ ডেলিভারি দিতে পারে?’ আর অপি করিমের চরিত্রটিকে বলতে শোনা যায়, ’কয়েকবছর অভিনয় করেনাই দেখে মানুষ কি চেহারা ভুলে গেল নাকি?’

নিজেদের সমসাময়িক বাস্তবতাকে চরিত্র তিনটির সংলাপে নিয়ে আসাটাকে আত্মোপলব্ধির চেষ্টা বলে মনে হতে পারে দর্শকদের। সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। তিনি জানিয়েছেন, কেউ যদি সত্যি এমন মনে করে থাকেন, তবে তিনি সার্থক। কারণ ঈদ মানে যেমন আনন্দ, তেমন নিজেদের সমস্যাগুলো চিহ্নিত করে পরিশুদ্ধ হওয়ারও বিষয়।

তানিম নূর বলেন, ’ঈদে আমরা সবাই মিলে যেন আনন্দ করতে পারি সেজন্যই সিনেমাটি নির্মাণ করা। আর ঈদের আনন্দ তো শুধু নিজের জন্য নয়, এই আনন্দ ছড়িয়ে দেয়ার বিষয়। আমাদের সিনেমাতেই তেমন বার্তাই রয়েছে।’

ঈদের সিনেমা মানেই এখন যেন ধুন্ধুমার অ্যাকশন আর ডায়লগবাজি অথবা থ্রিলার। গত কয়েক বছরে ঈদে বাজিমাত করা সিনেমাগুলোর দিকে তাকালে এমনটাই মনে হতে পারে। সেসব থেকে বেরিয়ে হাস্যরস পরিবার এবং সম্পর্কের সিনেমা উৎসব হয়ে উঠতে পারে সম্পূর্ণ পারিবারিক বা সামাজিক সিনেমা। ’উৎসব’ সিনেমার ট্যাগ লাইনেও ব্যবহার করা হয়েছে ’ সংবিধিবদ্ধ সতর্কীকরণ– পরিবার ছাড়া দেখা নিষেধ’।

’উৎসব’ সিনেমার টিজারের একদম শেষে চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রের কণ্ঠে শোনা যায়, ’কী আশ্চর্য, লোকটা রেগে গেল কেন?’ সংলাপটি চেনা চেনা মনে হতে পারে ’আজ রবিবার’ নাটকের দর্শকদের। নির্মাতা জানান, এমন আরও কিছু সংলাপ ’উৎসব’ সিনেমায় আছে, যা দর্শকদের নিয়ে যেতে পারে তার ফেলে আসা সময়ে।

Reneta

টিজারে পাওয়া গেছে সৌম্য জ্যোতি এবং সাদিয়া আয়মানের সুন্দর কিছু মুহূর্ত। সাদিয়াকে পাওয়া গেছে কনে সাজেও। তানিম নূর জানান, এর আগে শুধু জানানো হয়েছে ’উৎসব’ সিনেমায় কারা অভিনয় করছেন। টিজারে চরিত্রগুলোর লুক এবং তাদের কিছু দৃশ্য দর্শকদের সামনে হাজির করা হলো। সিনেমার গানসহ আরও কিছু প্রকাশ পাবে শিগগির।

ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ’উৎসব’ সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ–প্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট। দেশের পাশাপাশি বিদেশেও মুক্তি পাবে সিনেমাটি। ’উৎসব’ এর আন্তর্জাতিক ডিসট্রিবিউশনে আছে ’স্বপ্ন স্কোয়ারক্রো’ ও ‘পথ প্রোডাকশনস’।

’উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান। এক সিনেমায় এতজন তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল। এক সিনেমায় এতজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীর কাজ করার ঘটনা নেই বললেই চলে।

সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ডিরক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপি করিমআজাদ আবুল কালামআফসানা মিমিইন্তেখাব দিনারউৎসবচঞ্চল চৌধুরীজয়া আহসানজাহিদ হাসানতারিক আনাম খানলিড বিনোদনসাদিয়া আয়মানসুনেরাহ বিনতে কামালসৌম্য জ্যোতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ড্র-জ্বর ছড়াচ্ছে বিশ্বকাপে, রেহাই পাচ্ছে না কোনো পরাশক্তিই

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

জুন ১৬, ২০২৬

টি-টুয়েন্টি সিরিজের দলে যুক্ত করা হল সৌম্যকে

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, কয়েকজন আটক

জুন ১৬, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT