মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, শিক্ষা খাতে সহযোগিতা, বহুপাক্ষিক অংশীদারত্ব এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্টস অফিসে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট মুইজ্জু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। একই সঙ্গে মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে দেশটির সরকারের বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষা ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
এ সময় উভয় পক্ষ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি, ভবিষ্যতে এ সহযোগিতা দুই দেশের জনগণের জন্য আরও ইতিবাচক ফল বয়ে আনবে বলেও আশা প্রকাশ করা হয়।
এর আগে একই দিনে প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে একটি সান্ধ্য চা-চক্রের আয়োজন করেন। মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে







