অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের বেশি

টাকা নোটের রোল ও বিভিন্ন দেশের ডলার নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য বিভিন্ন দেশের ডলার ও অন্যান্য মুদ্রার নোটের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৪ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

এর আগে গত ৩ জুলাই পর্যন্ত দেশে মোট রিজার্ভ ছিল ৩১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী তা ছিল ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার। ওই সময় ব্যবহারযোগ্য রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলারেরও বেশি।

বিষয়:৩০ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…