টঙ্গীর মাঠে যখন তীর ছুটছিলো, প্রতিযোগিতার পাশাপাশি তখন গড়ে উঠছিল নতুন বন্ধুত্বের গল্প। বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো আয়োজিত ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামে অংশ নেওয়া ভিন্ন সংস্কৃতি-ধর্মের মেলবন্ধনে জমে উঠেছিলো চারপাশের বাতাস। অংশ নেওয়া বিদেশি খেলোয়াড় ও কোচরা মুগ্ধ হয়েছেন বাংলাদেশের আতিথেয়তায়।






