চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোটে থাকা আর্চারকে নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
জফরা আর্চার

জফরা আর্চার

বাম পাশের পেশির চোটের কারণে অ্যাশেজের তৃতীয় টেস্ট থেকে ছিটকে যান জোফরা আর্চার। তবে তারকা পেসারকে নিয়েই আসন্ন ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ডাক পেয়েছেন আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অভিষেক না হওয়া জশ টাং। 

মঙ্গলবার আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দেয় ইসিবি। সবশেষ নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন জেমি স্মিথ। ফিরেছেন বেন ডাকেট ও উইল জ্যাকস।

বছরের শুরুতে শ্রীলঙ্কা সফর দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ইংল্যান্ড। লঙ্কানদের বিপক্ষে সিরিজের দলে রাখা হয়নি আর্চারকে। সিরিজের আর্চারের জায়গায় খেলবেন ব্রাইডন কার্স। বিশ্বকাপের দলে রাখা হয়নি তাকে।

অ্যাশেজে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পরফম্যান্স করেছেন আর্চার। অ্যাডিলেডে তৃতীয় টেস্ট চলাকালীন চোট পান। সে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া অ্যাশেজ নিশ্চিত করে। আর্চার সিরিজে ২৭.১১ গড়ে ৯ উইকেট নেন। ব্যাট হাতে এক ফিফটিসহ ১০২ রান করেন।

বক্সিংডে টেস্টের প্রথম দিন সন্ধ্যায় আর্চার অস্ট্রেলিয়া ছাড়েন এবং বার্বাডোজে ইসিবির মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। ২২ জানুয়ারিতে শুরু হওয়া শ্রীলঙ্কা সফরের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলবেন না আর্চার। সব ঠিক থাকলে ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন।

টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে ইংল্যান্ড। প্রতিপক্ষ বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

Reneta

ইংল্যান্ডের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারেন, লিয়াম ডাউসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং ও লুক উড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআর্চারইংল্যান্ডইসিবিটি-টুয়েন্টিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT