ক্রিকেট

ক্যারির সেঞ্চুরি, অ্যাডিলেডে প্রথম দিনে তিনশ পেরিয়ে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্যারি সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্যারি প্রথম দিন অস্ট্রেলিয়ার জন্য তিনশ পেরিয়ে যান, মাঠে উল্লাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে জিতে এগিয়ে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে সিরিজের তৃতীয় ম্যাচের প্রথম দিনে সেঞ্চুরি করেছেন অ্যালেক্স ক্যারি। তাতে তিনশতাধিক রান পেরিয়েছে স্বাগতিক দলটি। তবে ইংল্যান্ড বোলাররা অজিদের ৮ উইকেট তুলে নিয়েছে।

বুধবার তৃতীয় টেস্টের প্রথম দিনে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ৮৩ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৩২৬ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক ৩৩ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। তাকে সঙ্গ দেবেন নাথান লায়ন।

স্বাগতিকদের হয়ে ১৪৩ বলে ১০৬ রান করেছেন ক্যারি। ছিল ৮টি চার ও ১টি ছক্কার মার। ১০ চারে ১২৬ বলে ৮২ রান করেন উসমান খাজা। এছাড়া জশ ইংলিশ ৩২ রান করেন। বাকিদের মধ্যে মার্নাস লাবুশেন ১৯ এবং জ্যাক ওয়েদারল্ড ১৮ রান করেন।

ইংল্যান্ড পেসার জফরা আর্চার ৩ উইকেট নেন। ব্রাইডন কার্স ও উইল জ্যাকস নেন দুটি করে উইকেট নেন।

বিষয়:অস্ট্রেলিয়া আর্চার ইংল্যান্ড ক্যারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…