বাংলাদেশ

ইইউ কমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

ইইউ কমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

বৈঠকে সুশাসন, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থিতিস্থাপকতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম এবং মানবিক সহায়তার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে পারস্পরিক অগ্রাধিকারের বিষয়গুলোতে সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

বিষয়:ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ দ্বিপাক্ষিক বৈঠক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…