চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো উদ্যোক্তা মেলার আয়োজন যুক্তরাষ্ট্র দূতাবাসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

একাডেমি ফর উইমেন অন্ট্রাপ্রেনরস (এডব্লিউই) এর সাবেক প্রশিক্ষণার্থীদের জন্য প্রথমবারের মতো উদ্যোক্তা মেলার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

বুধবার ৩ জুলাই যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর ব্রেন ফ্ল্যানিগান ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমি ফর উইমেন অন্ট্রাপ্রেনরস (এডব্লিউই) এর সাবেক শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রথম মেলার উদ্বোধন করেন।

এডব্লিউই, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের নেতৃত্বে একটি বিশ্বব্যাপী উদ্যোগ যা নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় জ্ঞান, পেশাদার নেটওয়ার্ক, সফল ব্যবসা চালু এবং উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ মৌলিক দক্ষতার প্রশিক্ষণ দিয়ে থাকে।

এই মেলা শুধুমাত্র বাংলাদেশের এডব্লিউই এর সাবেক শিক্ষার্থীদের জন্য। অনুষ্ঠানটি প্রোগ্রামের প্রাথমিক দুটি দল থেকে অংশগ্রহণকারীদের সমন্বয়ে ৩ ও ৪ জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

মেলা চলাকালীন সিলেট, খাগড়াছড়িসহ গাইবান্ধা, চট্টগ্রাম ও ঢাকা থেকে ৩৫ জন নারী উদ্যোক্তা তাদের উদ্ভাবনী পণ্য ও পরিষেবা প্রদর্শন করবেন। আয়োজনটি উদ্যোক্তাদের গ্রাহক ও দর্শনার্থীদের কাছে তাদের ব্যবসা উপস্থাপন করার জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহের পাশাপাশি নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক বৃদ্ধির সুযোগকে উৎসাহিত করবে।

স্টেট ডিপার্টমেন্টের এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ব্যুরো দ্বারা অর্থায়িত একটি বিশেষ কর্মসূচি এডব্লিউই ২০২২ সালে বাংলাদেশে উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এই কর্মসূচি দেশব্যাপী ১৪০ জন নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অন্ট্রাপ্রেনরশিপ ডেভেলপমেন্ট (সিইডি) এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয়ভাবে কাজ করে থাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্যোক্তা মেলাএডব্লিউইদূতাবাসযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র দূতাবাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইলেক্ট্রোলাইট ড্রিংকসের ক্ষেত্রে বিএসটিআইয়ের একীভূত মানদণ্ড নির্ধারণ

পরবর্তী

জয়পুরহাটে কলেজ শিক্ষক হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

পরবর্তী

জয়পুরহাটে কলেজ শিক্ষক হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

কে এই ধর্মগুরু ভোলে বাবা?

সর্বশেষ

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT