জনপদ

ঝালকাঠির সেই তেলবাহী জাহাজে আবারও বিস্ফোরণ

তেলবাহী জাহাজে বিস্ফোরণের দৃশ্য, ধোঁয়া ও আগুনের কুণ্ডলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝালকাঠির তেলবাহী জাহাজে আবারও বিস্ফোরণ ঘটেছে, ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঝালকাঠির পদ্মা-মেঘনা পেট্টোলিয়াম ডিপো সংলগ্ন সুগন্ধা নদীতে ওটি সাগর নন্দিনী-২ এর অঙ্গিকাণ্ডে উদ্ধার অভিযান শেষে আজ সোমবার সন্ধ্যা ৭টায় পুনরায় ওটি নন্দিনী-২ এবং তেল অপসারন করতে আসা ওটি নন্দিনী-৪ একই সাথে আগুনে পুড়ে নদীতে ডুবে গেছে।

এসময় উদ্ধারকারী বিআইডব্লিউটি-এর জাহাজ তাদের উদ্ধার কাজ শেষ করে নদীতে অপেক্ষা করছিল। বিকট শব্দে বিস্ফোরিত হলে ওটি সাগর নন্দিনী-৪ থাকা কর্মীরা আগুন দেখে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করেন। এ সময় তাদের মধ্যে ১জন আহত হয়েছে মর্মে হাসপাতাল সূত্রে জানা যায়।

জাহাজের দুর্ঘটনার প্রথম দিনের পর ৪ লক্ষ লিটার জ্বালানি তেল অপসারন করা হয়েছিল। অবশিষ্ট ৭ লক্ষ লিটার জ্বালানি একই প্রতিষ্ঠানের ওটি সাগর নন্দিনী-৪ জাহাজে তেল পদ্মা ডিপোতে নেয়ার জন্য লোড করা হচ্ছিল। এই ঘটনার পরে শহর জুড়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে এবং কিছু তেল নদীতে ভাসমান অবন্থায় জ্বলতে থাকে।

গত ১ জুলাই শনিবার দুপুর আনুমানিক ২টায় ঝালকাঠির সুগন্ধা নদীতে জালানী তেলবাহী জাহাজ ওটি সাগর নন্দিনী-২ দুঘর্টনার কবলিত হয়। পদ্মা পেট্টোলিয়াম কর্পোরেশন ১১ লক্ষ লিটার জ্বালানি নিয়ে চট্টগ্রাম থেকে ঝালকাঠির ডিপোর উদ্দেশ্যে নিয়ে আসে। সুগন্ধা নদীতের নোঙ্গর করা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় জেলা প্রশাসক কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে প্রধান করে এই তদন্ত টিম তদন্ত কাজ শুরু করেছে আগামী কাল জেলা প্রশাসকের কাছে তদন্ত রিপোর্ট প্রদান করার কথা রয়ছে। তবে রুহুল আমিন তদন্তের বিষয় রির্পোট প্রদান না করা পর্যন্ত কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন।

বিষয়:সুগন্ধা নদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…