জনপদ

লঞ্চে আগুন: আরও এক যাত্রীর মরদেহ উদ্ধার

নষ্ট ও ক্ষতিগ্রস্ত লঞ্চের ছবি, বহু মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লঞ্চটি ক্ষতিগ্রস্ত অবস্থায় নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে, অনেক মানুষ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় ঝালকাঠির সাঁচিলাপুর থেকে আরও এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪২ জনে দাঁড়ালো।

গত শুক্রবার  ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল এমভি অভিযান-১০ নামের একটি যাত্রীবাহী লঞ্চ। রাত ৩টার দিকে ইঞ্জিন কক্ষ থেকে লঞ্চে আগুন লাগে। পরে লঞ্চটি দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধ যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লঞ্চে আগুনের সেই ঘটনায় দায়ের করা মামলায় আজ সোমবার হামজালাল নামে লঞ্চের এক মালিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব।

অন্যদিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জনের পরিস্থিতি উন্নতি হওয়ায় ছুটি দেয়া হয়েছে।

বিষয়:এম ভি অভিযান-১০ ঝালকাঠি লঞ্চে আগুন সুগন্ধা নদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…