টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালো লাল-সবুজের দল
বাংলাদেশ ক্রিকেট দল প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারানোর পর উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ। মিরপুরে ডাচ্ বাংলা ব্যাংক ‘বাংলাদেশ-পাকিস্তান’ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ১০৪ রানে হারিয়েছে লাল-সবুজের দল। ঘরের মাঠে এটিই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ জয়। ঐতিহাসিক এই জয়ের দিনে বাংলাদেশের হয়ে ৫ উইকেট তুলে নেন নাহিদ রানা। টাইগারদের জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচের ধারাভাষ্য প্রচার করেছে রেডিও ভূমি’র মোবাইল অ্যাপ ও ৯২.৮ এফএম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



