চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেলেন জামাল-মারিয়ারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ১৯, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গত দুই বছরে দুটি আন্তর্জাতিক শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল। ফুটবলারদের সেই অর্জনকে স্বীকৃতি দিতে এবার তাদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত হয়। সেখানে দুই দলের প্রত্যেক ফুটবলারকে ৫ লাখ এবং দলের কর্মকর্তাদের ২ লাখ টাকা করে আর্থিক সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী।

Banglabid

এসময় অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের ক্রীড়াঙ্গণে খেলাধুলার আরও প্রসার ঘটাতে চান বলেও জানান তিনি। করোনাভাইরাসের কারণে এবারের অনুষ্ঠানটি ছিল ছোট পরিসরে। সেটা নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

‘করোনাকালীন সময় বলে অনুষ্ঠানটা এভাবেই করতে হলো। করোনা যদি না থাকত, তাহলে গণভবনের মাঠে সবাইকে একসঙ্গে ডেকে নিয়ে এই অনুষ্ঠানটা করতাম। আশা আছে, ভবিষ্যতে আমরা এটা করতে পারব। আজকে এ অনুষ্ঠানে সকল ক্রীড়াবিদ, খেলোয়াড়, সংগঠক যারা আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু চাই, আমাদের ক্রীড়াঙ্গণে খেলাধুলার আরও প্রসার ঘটুক।’

২০২০ সালের নভেম্বরে ২ ম্যাচের মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজে নেপালকে ১-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। গত বছর ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামালনেপালবাংলাদেশমারিয়াশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬

খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিকের কারিকুলামে ‘সায়েন্স টয়’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT