ফুটবল

৮ গোলের রোমাঞ্চে রেকর্ড পঞ্চমবার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল

রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ ফুটবল দল বিশ্বকাপ জয়ের পর উল্লাস করছে, স্বর্ণালী কনফেটি ঝরছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবের প্রথম কোনো ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আল হিলাল। শিরোপার মঞ্চে অবশ্য সুবিধা করতে পারেনি। তাদের হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো প্রতিযোগিতাটির শিরোপা জিতে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

রাবাতে শনিবার রাতে শিরোপার মঞ্চে আল হিলালকে ৩-৫ গোল হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুটি করে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র ও ফেদে ভালভার্দে, একটি গোল অভিজ্ঞ করিম বেনজেমার।

কার্লো আনচেলত্তি তৃতীয়বারের মতো কোচ হিসেবে এই শিরোপাটি জিতলেন। রিয়ালের দখলে সর্বোচ্চবার শিরোপাটি জয়ের রেকর্ড। বার্সেলোনার তিনবার জেতার কীর্তি আছে। আর কাতালানদের সাবেক পেপ গার্দিওলার আছে কোচ হিসেবে তিনবার জেতার রেকর্ড, যা ছুঁলেন আনচেলত্তি।

ম্যাচের ১৩ মিনিটে লিড নেয় রিয়াল। বেনজেমার পাসে আসা বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। ২৬তম মিনিটে একটি গোল শোধ করে আল হিলাল, জালের দেখা পান মারেগা। প্রথমার্ধ থাকে ২-১।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫৪ মিনিটে আবারও গোল পায় রিয়াল। এবার বেনজেমার গোলে বলের যোগানদাতা ভিনিসিয়াস। চার মিনিট পর ভালভার্দে নিজের দ্বিতীয় গোলটি করেন কারভাহালের থেকে বল পেয়ে।

আল হিলাল আরেকটি গোল শোধ দেয় ৬৩ মিনিটে। জালের দেখা পান ভিয়েত্তো। ছয় মিনিট পর ভিনিসিয়াস নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচ অনেকটাই ঝুঁকে নেন। তখন স্কোর ৫-২। ৭৯ মিনিটে ভিয়েত্তো আরেকটি গোল করলেও আনচেলত্তির দলের তাতে বিপদ হয়নি।

বিষয়:আনচেলত্তি আল হিলাল ক্লাব বিশ্বকাপ বেনজেমা ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…