কৃষি ও কৃষকের সুরক্ষায় ‘কৃষক কার্ড’ বিতরণ এবং ‘কৃষিঋণ মওকুফ’-এর মতো কিছু উদ্যোগ নিয়েছে সরকার| সেই ধারাবাহিকতায় দেশের খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে আরও বেগবান করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব | একইসঙ্গে কৃষকের উৎপাদন ব্যয় একদম তৃণমূল পর্যায়ে কমিয়ে আনতে সার, কীটনাশক ও পোল্ট্রি খাতের কাঁচামাল আমদানিতে দেওয়া হয়েছে বড় ধরনের শুল্ক ও ভ্যাট ছাড় |






