চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতে ঢাকায় বসছে ফোক ফেস্টের আসর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

সুর, ছন্দ আর তালে ২০১৯ সাল পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে টানা ৫ বার দর্শক উপভোগ করেছেন ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। তিন দিনব্যাপী লোক সংগীতের সবচেয়ে বড় এই আসর নিয়ে সারা বছর প্রতীক্ষায় থাকেন ঢাকাসহ সারা বাংলাদেশের মানুষ।

কিন্তু ২০২০ সালে মহামারী করোনা এবং পরবর্তীতে নিরাপত্তার জেরে আর অনুষ্ঠিত হয়নি ফোক ফেস্টের কোনো আসর। তবু প্রতি বছর শীত এলেই ‘ফোক ফেস্ট’ নিয়ে চাউর হয় গুঞ্জন!

এ বছর ‘ফোক ফেস্ট’ আয়োজন নিয়ে একটু জোরেসোরেই চাউর হয় গুঞ্জন। আর রবিবার এলো আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের তরফে আনুষ্ঠানিক ঘোষণা!

আন্তর্জাতিক ফোক ফেস্ট’ তরফে রবিবার ঘোষণা দেয়া হয়, আবার হবে শেকড়ের গান। ফিরে আসছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।

সান কমিউনিকেশনস এর পক্ষে এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন বলেন, বিগত পাঁচ বছর ধরে আগ্রহী শ্রোতা দর্শকদের বহু প্রশ্নের সম্মুখিন হয়েছি। কেন ফোক ফেস্ট হচ্ছে না, এ নিয়ে আগ্রহের শেষ ছিলো না। অবশেষে তাদের উদ্দেশে বলতে চাই, আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামেই বসছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর।

তানভীর জানান, আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আর্মি স্টেডিয়ামে অনুমতি পেয়েছি বলে এখন তারিখ ঘোষণা করছি, জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে আর্মি স্টেডিয়ামে বসছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর।

Reneta

তিনি জানান, খুব শিগগির সংবাদ সম্মেলন করে ফোক ফেস্ট সম্পর্কে বিস্তারিত জানানো হবে। কারা এবার শিল্পী থাকছেন, শ্রোতা দর্শকরা কীভাবে রেজিস্ট্রেশন করবেন- সব প্রক্রিয়া সংবাদ সম্মেলনে জানানো হবে।

লোকসংগীত বাঙালি জাতির সংস্কৃতি আর ঐতিহ্যে হাজার বছর ধরে প্রবাহমান। সংগীতের এ ধারায় মিশে আছে জীবনের গভীর দর্শন, আধ্যাত্মিকতা, প্রেম আর মাটির ঘ্রাণ। লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয় এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফোক ফেস্টলিড বিনোদনসংগীতসান কমিউনিকেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভার্জিনিয়ায় ডব্লিউইউএসটি-এর সমাবর্তন অনুষ্ঠিত

জুন ১৯, ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার

জুন ১৯, ২০২৬

ভারত সফরে পল কাপুর, দ্বিপক্ষীয় অংশীদারত্ব জোরদারে গুরুত্ব

জুন ১৯, ২০২৬

ট্রাম্পের ইরান চুক্তিকে আত্মসমর্পণ হিসেবে দেখছে ইসরায়েল

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আঞ্চলিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে আমিরের ভূমিকার প্রশংসা

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT