চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিই কি এই শীতে ‘ফোক ফেস্ট’ হচ্ছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

সুর, ছন্দ আর তালে ২০১৯ সাল পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে টানা ৫ বার দর্শক উপভোগ করেছেন ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। তিন দিনব্যাপী লোক সংগীতের সবচেয়ে বড় এই আসর নিয়ে সারা বছর প্রতীক্ষায় থাকেন ঢাকাসহ সারা বাংলাদেশের মানুষ।

কিন্তু করোনার কারণে ২০২০ সালে মহামারী করোনা এবং পরবর্তীতে নিরাপত্তার জেরে আর অনুষ্ঠিত হয়নি ফোক ফেস্টের কোনো আসর। তবু প্রতি বছর শীত এলেই ‘ফোক ফেস্ট’ নিয়ে চাউর হয় গুঞ্জন!

সরকার পতনের পর এ বছর ‘ফোক ফেস্ট’ আয়োজন নিয়ে একটু জোরেসোরেই চাউর হলো গুঞ্জন। শোনা যাচ্ছে, আসছে নভেম্বরে আগের ৫টি আসরের মতোই জমকালো আয়োজনে হতে যাচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’ এর ৬ষ্ঠ আসর! এরইমধ্যে প্রাথমিক প্রস্তুতিও নাকি শেষ করেছেন আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশন।

যদিও এমন গুঞ্জন নিয়ে অফিশিয়ালি কিছুই বলতে রাজি হননি সান ফাউন্ডেশন এর কেউ। ফোক ফেস্ট-এর ৬ষ্ঠ আসর আয়োজন এ বছর করছেন কিনা, নাকি এটা গুঞ্জন- এ বিষয়েও কিছু স্পষ্ট করেনি।

বিষয়টি নিয়ে কথা আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের এক কর্মকর্তার সাথে কথা হলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এ বিষয়ে এখনই কিছু বলার সময় হয়নি। ফোক ফেস্ট এবার আয়োজন হচ্ছে, নাকি এটা গুঞ্জন- এ নিয়ে খুব শিগগির স্পষ্ট একটা বার্তা পাবেন।

তবে একাধিক সূত্র বলছে, আসছে নভেম্বরের ১৫ তারিখের পর ফোক ফেস্ট আয়োজনের প্রস্তুতি নিয়ে রাখছেন আয়োজকরা। প্রাথমিক শিল্পী তালিকাও প্রস্তুত রাখা হয়েছে। সরকারি অনুমোদন, নিরাপত্তা ইস্যু- সবকিছু নিয়ে ইতিবাচক সাড়া পেলেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

Reneta

লোকসংগীত বাঙালি জাতির সংস্কৃতি আর ঐতিহ্যে হাজার বছর ধরে প্রবাহমান। সংগীতের এ ধারায় মিশে আছে জীবনের গভীর দর্শন, আধ্যাত্মিকতা, প্রেম আর মাটির ঘ্রাণ। লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয় এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফোক ফেস্টফোক ফেস্ট ২০২৪ফোকফেস্টলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় কানাডার

জুন ১৯, ২০২৬

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT