বাংলাদেশ

‘পদ্মা পানি শোধনাগার’ কর্মকর্তাদের একদিনের বেতনে ত্রাণ বিতরণ

পদ্মা পানি শোধনাগার কর্মকর্তাদের বেতনের ত্রাণ বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা পানি শোধনাগার কর্মকর্তারা বেতনের অর্থ সহ ত্রাণ বিতরণে অংশগ্রহণ করছেন, নদীর পাশে বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা ওয়াসা’র “পদ্মা পানি শোধনাগার “এর কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন দেয়া হয়েছে বন্যা দুর্গতদের জন্য। এই বেতনের টাকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি ৩৫০টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

রবিবার ২৬ আগস্ট ১৬ জনের একটি টিম যশলদিয়া (মুন্সীগঞ্জ) থেকে রওয়ানা দিয়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার প্রত্যন্ত অঞ্চল নাগাইশ ও বড়ধুশিয়া গ্রামে এই ত্রাণ সহায়তা পৌঁছে দেন।

তাদের সহয়তায় প্রতিটি প্যাকেটে ছিল শুকনো খাবার (চিড়া, মুড়ি, পাউরুটি, বিস্কুট ৩ রকমের, খেজুর, গুড়) ওয়াসার বিশুদ্ধ পানি, বাচ্চাদের দুধ, খাবার স্যালাইন, নাপা, সেনোরা, মোম ও দিয়াশলাই।

এই আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন পদ্মা পানি শোধনাগারের নির্বাহী প্রকৌশলী গাজী আসরিব বিন সালাম।

তিনি বলেন, আমরা মানুষের জীবনকে সহজ ও প্রানবন্ত করার জন্য সবসময় নিরাপদ পানি সরবরাহ করে থাকি। কিন্তু এই জীবন বিপন্ন করা বন্যার ভয়াবহতা আমাদের আহত করে। আমরা বিশ্বাস করি, সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা তা সহজেই মোকাবেলা করতে পারবো।

এই টিমে আরো উপস্থিত ছিলেন সোহেল, রুবেল, উত্তম, জীবন, রিয়াদ, সফিউল্লাহ, সুদীপ্ত, আতাউর, সফিউল, সাগর প্রমুখ।

বিষয়:ঢাকা ওয়াসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…