চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা ওয়াসাকে বিশুদ্ধ পানির সরবরাহে হাইকোর্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ২৩, জুন ২০২৫
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশুদ্ধ পানি সরবরাহে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষকে (ওয়াসা) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দূষণ রোধে এবং বিশুদ্ধ পানি সরবরাহে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) ও সচিবকে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেন।

জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে এমন পোকামাকড় এবং কৃমিযুক্ত পানি সরবরাহে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং পানি দূষণের তাৎক্ষণিক সমাধান করে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতে কার‌্যকর ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ), সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ঢাকা ওয়াসার সরবরাহ করা পানির দূষণ রোধ এবং বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে গত মাসে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালেকুজ্জামান সাগর। ঢাকা ওয়াসার পানির দূষণ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর-প্রতিবেদন যুক্ত করে রিটটি করা হয়।

আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ওয়াসাপানিহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

রংপুরে অতি বৃষ্টিতে পাটের স্বাভাবিক উৎপাদন ব্যহত

আগস্ট ৩, ২০২৬

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

ঢাকার প্রথম বাংলা সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬

গ্যাস সংকটে ১৭ মাস বন্ধ আশুগঞ্জ সার কারখানা

আগস্ট ৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৮: সেনা কর্মকর্তাদের পরিষ্কার বার্তা হাসিনা সরকারের পতন অনিবার্য করে তোলে

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT