চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌশিক গাঙ্গুলী, সৌরভদের সঙ্গে কলকাতার ছবিতে বুবলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর আরেক গায়ক সংগীত পরিচালকের সঙ্গে প্রেম বিতর্কে জড়িয়ে সমালোচনায় পড়েন বুবলী। এসব পাশ কাটিয়ে তিনি দিলেন নতুন খবর। বুবলী জানালেন, কলকাতার ছবিতে অভিনয় করছেন। রাশেদ রাহার পরিচালনায় ছবিটির নাম ‘ফ্ল্যাশ ব্যাক’।

এ ছবিতে বুবলীর সঙ্গে থাকছেন ওপার বাংলার স্বনামধন্য নির্মাতা ও অভিনেতা কৌশিক গাঙ্গুলী, সৌরভ দাস। খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্য ও সংলাপে নির্মিত ‘ফ্ল্যাশ ব্যাক’ হচ্ছে পুরোপুরি কলকাতার ছবি। গেল ৯ জানুয়ারি থেকে কলকাতার ছবিটির শুটিং শুরু হয়েছে, শেষ হবে চলতি মাসেই।

পরিচালক রাশেদ রাহা ঢাকার নির্মাতা। এর আগে তিনি বহু নাটক বানিয়েছেন। শাকিব খানকে নিয়ে ২০১৯ ‘নোলক’ নামে একটি ছবি করেছিলেন। যদিও প্রযোজক-পরিচালকের দ্বন্দ্বে শেষ পর্যন্ত ‘নোলক’ থেকে সরে যান রাশেদ রাহা। এবার তিনি টলিউডের ছবি নির্মাণ করছেন।

এতে অঞ্জন চরিত্রে কৌশিক গাঙ্গুলী, শ্বেতা চরিত্রে বুবলী এবং ডিকে চরিত্রে অভিনয় করছেন সৌরভ। এমনটা জানিয়েছেন চিত্রনাট্যকার খাইরুল বাসার নির্ঝর।

‘ফ্ল্যাশ ব্যাক’র গল্প অনেকটা এমন, মঞ্চ নাটকের একসময়ের দাপুটে অভিনেতা অঞ্জন। বহুদিন ধরে তিনি আড়ালে। অভিনয় করেন, তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। বাস্তবের দৃশ্য চলতে চলতে তার অভিনয়ের চিত্রনাট্য লেখা হতে থাকে। হঠাৎ অঞ্জনের সঙ্গে দেখা হয়ে যায় ডিকে ও শ্বেতার। ডিকে স্বভাবে ভবঘুরে, শ্বেতা ইয়াং ফিল্মমেকার। পাহাড়ের প্রেক্ষাপটে তাদের কয়েকটি দিন সিনেমার চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে।

এদিকে, ‘ফ্ল্যাশ ব্যাক’ ছবিটি নিয়ে রোববার কলকাতায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানা যায়। নির্মাতার ইচ্ছে, ২০২৪-এ তিনি ছবিটি দুই বাংলাতে মুক্তি দেবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৌশিক গাঙ্গুলীখাইরুল বাসার নির্ঝরখায়রুল বাসার নির্ঝরবুবলীরাশেদ রাহালিড বিনোদনসৌরভ দাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT