১৮জুন রোববার টাইটান নামের একটি সাবমেরিনে চড়ে আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন পাঁচ পর্যটক। চার দিন মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশির পর ২২জুন বৃহস্পতিবার উদ্ধারকারীরা সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে পাঁচ আরোহীর মৃত্যুর কথাও জানান উদ্ধারকারীরা।






