চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির চোখে সেরা সিনেমা-সিরিজ কোনগুলো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২৪, জুন ২০২৬
বিনোদন
A A

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। মাঠে জাদুকরী পারফরম্যান্স দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন এই আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। চলতি বিশ্বকাপেও হচ্ছে না ব্যতিক্রম। তবে ফুটবলের বাইরেও মেসির ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, জীবনযাপন ও বিনোদনের জগৎ নিয়ে ভক্তদের আগ্রহ কম নয়।

বুধবার (২৪ জুন) ৩৯ বছরে পা রেখেছেন এই তারকা। তার জীবনযাপন নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহের অন্ত নেই। সব বিষয়ে খুঁটিনাটি জানার চেষ্টা করেন। তখন প্রশ্ন উঠতেই পারে, মেসির প্রিয় সিনেমা কোনগুলো?

বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকার ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে কয়েকটি সিনেমার নাম, যেগুলো মেসির বিশেষ পছন্দের তালিকায় রয়েছে। চলুন জেনে নেওয়া যাক, মেসির চোখে সেরা সিনেমাগুলো সম্পর্কে-

মেসির দেখা সর্বকালের প্রিয় সিনেমা ‘টাইটানিক’

বিশ্বজুড়ে কোটি দর্শকের হৃদয় জয় করা ‘টাইটানিক’-কেই নিজের প্রিয় সিনেমা হিসেবে উল্লেখ করেছেন মেসি। ২০১৭ সালে উরুগুয়ের একটি টেলিভিশন অনুষ্ঠানে সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, তার সবচেয়ে পছন্দের সিনেমা ‘টাইটানিক’। পরবর্তী সময়েও বিভিন্ন সংবাদমাধ্যম সেই তথ্য প্রকাশ করেছে।

১৯৯৭ সালে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন জেমস ক্যামেরন। সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট অভিনীত সিনেমাটি আজও বিশ্ব সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় রোমান্টিক ট্র্যাজেডি হিসেবে বিবেচিত।

নিজের দেশের সিনেমা ‘নাইন কুইন্স’

মেসি বরাবরই আর্জেন্টাইন সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই তার প্রিয় সিনেমার তালিকায় রয়েছে আর্জেন্টাইন ক্লাসিক ‘নাইন কুইন্স’। প্রতারণা, বুদ্ধির খেলা এবং টানটান গল্পে ভরপুর এই ক্রাইম-ড্রামা চলচ্চিত্রটি আর্জেন্টাইন সিনেমার অন্যতম সেরা কাজ হিসেবে স্বীকৃত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মেসি এই ছবির বড় ভক্ত এবং এটি তার প্রিয় সিনেমাগুলোর একটি।

Banglabid

সন অব দ্য ব্রাইড

এল হিজো দে লা নোভিয়া, এটিও আর্জেন্টাইন সিনেমা। পরিবার, সম্পর্ক ও মানবিক অনুভূতির গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এই সিনেমাটিও মেসির ব্যক্তিগত পছন্দের তালিকায় রয়েছে।

অভিনেতা রিকার্দো দারিনের প্রতি বিশেষ দুর্বলতা

মেসির সিনেমাপ্রীতির আরেকটি দিক হলো আর্জেন্টাইন অভিনেতা রিকার্দো দারিনের প্রতি তার মুগ্ধতা। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দারিন তার প্রিয় অভিনেতাদের একজন। আর সে কারণেই ‘নুয়েভে রেইনাস’ ও ‘এল হিজো দে লা নোভিয়া’র মতো চলচ্চিত্রগুলোও তার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।

Reneta

শৈশবে তার দেখা প্রিয় সিনেমা ‘বেবিস ডে আউট’

মেসির শৈশবের একটি সাক্ষাৎকার ঘেঁটে জানা যায়, মাত্র ১৩ বছর বয়সে তার প্রিয় সিনেমা ছিল ‘বেবিস ডে আউট’।

মেসির প্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম কমপ্লেক্স-এ দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে জিজ্ঞেস করা হয়েছিল, তার সবচেয়ে প্রিয় চলচ্চিত্র বা সিরিজ কোনটি। জবাবে আর্জেন্টাইন তারকা বলেন, “গেম অব থ্রোনস। আমি এটি একাধিকবার দেখেছি।”

মজার বিষয় হলো, ২০২২ সালে ফ্রান্সের ক্লাব পিএসজিতে খেলার সময় মেসি ও তার স্ত্রী আন্তোনেলাকে ‘গেম অব থ্রোনস’-এর জনপ্রিয় চরিত্র জন স্নোয়ের রূপদান করা কিট হ্যারিংটনের সঙ্গে একসঙ্গে দেখা গিয়েছিল। সে সময় আন্তোনেলা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি ছবিও শেয়ার করেন। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছিল। অনেকেই মনে করেছিলেন, সিরিজটির প্রতি মেসির ভালোবাসার কারণেই এই সাক্ষাৎ আরও বিশেষ হয়ে উঠেছিল। ফ্লিস্ট   পালস স্পোর্টস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টাইন সিনেমাগেম অব থ্রোনসটাইটানিকমেসিমেসির জন্মদিনলিওনার্দোলিওনেল মেসিলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT