শিক্ষা

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেলেন পাঁচ শিক্ষক

শিক্ষকদের ছবি, যারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত পাঁচ শিক্ষক, যারা বিভিন্ন পেশাগত পটভূমি থেকে এসেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হলে সহকারী প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন পাঁচ শিক্ষক।

আজ বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি দুপুরে উপ-রেজিস্ট্রার ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক নোটিস থেকে এ তথ্য জানা যায়।

নোটিসে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত দুই জন শিক্ষককে নিয়োগ দেয়া হল। নিয়োগপ্রাপ্তরা হলেন- বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক ড. নয়ন চন্দ্র মহন্ত এবং ওশেনোগ্রাফী বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক।

এছাড়া আরেক নোটিসে বলা হয়, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত ৩ জন শিক্ষককে নিয়োগ দেয়া হল। নিয়োগপ্রাপ্তরা হলেন- বিএমবি বিভাগের প্রভাষক পাপিয়া রহমান, বাংলা বিভাগের প্রভাষক মোশরেফা বেগম মিসু এবং ইংরেজি বিভাগের প্রভাষক সুস্মিতা রায়।

নোটিসে আরও বলা হয়, তারা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

বিষয়:বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…