চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

আলাউদ্দিন শিবলুআলাউদ্দিন শিবলু
৪:৪৪ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
সড়ক দুর্ঘটনায় সিএনজি দুমড়ে-মুচড়ে যায়

সড়ক দুর্ঘটনায় সিএনজি দুমড়ে-মুচড়ে যায়

নোয়াখালীর কবিরহাট উপজেলার বসুরহাট- কবিরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের উদ্দেশ্যে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজি ছেড়ে যায়। সিএনজিটি কবিরহাট পৌর এলাকার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন ভবনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা তিন যাত্রী ও পরে কবিরহাট হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে নিয়ে গেলে আরও একজন যাত্রী মারা যায়।

এ ঘটনায় আহত একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপর ট্রাকটি আটক করেছে স্থানীয় লোকজন। খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দেবনাথ জানান, ঘটনাস্থল ও হাসপাতালে আনার পর মোট ৫ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ইসরাত জাহান নামে নোয়াখালী সরকারি কলেজের একজন ছাত্রী রয়েছে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষনিহত ৫নোয়াখালীসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT