অপরাধ

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যার স্থান, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবেদনের স্থান যেখানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়, আশেপাশে লোকজন ও পুলিশ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

যশোরের অভয়নগর উপজেলায় সুব্রত মন্ডল(৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে ভবদহ মৎস্য আড়তে যাচ্ছিলেন সুব্রত। পথিমধ্যে দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুই দুর্বৃত্ত স্থানীয় চায়ের দোকান থেকে বের হয়ে তার মাথায় গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থেলই সুব্রতর মৃত্যু হয়।

অভয়নগর থানার ওসি একে শামীম জানান, ধারণা করা হচ্ছে চরমপন্থিরা ওই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত শেষ হওয়ার আগে বলা সম্ভব না।

বিষয়:মাছ ব্যবসায়ী যশোর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…