চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

এস কে রাসেলএস কে রাসেল
৫:১০ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের তাড়াইলে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এনায়েত উল্লাহ (২৪) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন লিটন মিয়া (৪২) নামের আরেক জেলে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কাওড়া বিলে এ ঘটনা ঘটে।

এনায়েত উল্লাহ উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া বগারবাইদ এলাকার বকুল মিয়ার ছেলে। তিনি এক মাস আগে পাশের মাওরা গ্রামে বিয়ে করেন। আহত লিটন মিয়া একই এলাকার আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে এনায়েত উল্লাহ ও লিটন মিয়া পার্শ্ববর্তী দিগদাইড় ইউনিয়নের কাওড়া বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। এমসয় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতও শুরু হয়। বজ্রাঘাতে এনায়েত ও লিটন নৌকা থেকে পানিতে পড়ে যান।

পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এনায়েত উল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লিটন মিয়াকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বজ্রপাতে একজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জজেলে নিহততাড়াইলবজ্রপাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

জুন ২৯, ২০২৬

প্রথম রাউন্ড শেষে চ্যানেল আই বিশ্বকাপ টিম কাকে চ্যাম্পিয়ন দেখছে?

জুন ২৯, ২০২৬

সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিক এখন ‘মাইকেল’

জুন ২৯, ২০২৬

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT