চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাছ বিক্রেতার চরিত্রে সাবিলা নূর!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৩
বিনোদন
A A

ব্যস্ত বাজারের এক কোণে সারিসারি সাজানো বিভিন্ন পদের মাছ। সেই মাছ বিক্রি করছেন সাবিলা নূর। ক্রেতাদের কাছে সেই মাছগুলো বিক্রি করার জন্য পানি ছিটাচ্ছেন, মাছে যেন মাছি না বসে এজন্য হাত নাড়িয়ে মাছি তাড়াচ্ছেন তিনি। ক্রেতা এলে তার সঙ্গে দরদাম হাঁকাচ্ছেন!

রাজধানীর মিরপুর সেকশন ৬ নং কাঁচাবাজারে এভাবে এক মাছ বিক্রেতার চরিত্রে দেখা গেল অভিনেত্রী সাবিলাকে। মূলত তাকে এভাবে দেখা যাবে আলোক হাসান পরিচালিত ‘মৎস্যকন্যা’ নামে একটি নাটকে। এক ঘণ্টার এ নাটকে মাছ ব্যবসায়ী আমেনা চরিত্রে অভিনয় করছেন তিনি।

নির্মাতা আলোক হাসান জানান, চারপাশে নারীকে বাধ্য হয়ে সংসারের হাল ধরতে হয়। নারী হয়েও তাকে সমাজের নানা ধরনের বাধাবিপত্তি পেরিয়ে কাজ করতে হয়। ‘মৎস্যকন্যা’ নাটকের গল্পে তেমনি একটি চরিত্র করেছেন সাবিলা।

গেল বছর থেকে নারী প্রধান গল্পগুলোতে বেশী দেখা যাচ্ছে সাবিলাকে। এর আগে তিনি আপোষহীনা, বিরতিহীন যাত্রা, আমি রোকেয়া বলছি, হৃদিতা  কাজগুলোতে দিয়ে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন। সাবিলা বলেন, চারপাশে অনেক নারী আছেন, যারা শত কষ্ট করেও জীবনযুদ্ধে সফল হন। এই ধরনের কাজগুলো প্রচার হওয়ার পর দর্শকদের থেকে ইতিবাচক ফিডব্যাক পেয়েছি।

সাবিলা নূর বলেন, শুটিংয়ের সময় কিছুক্ষণ পরপর মাছে পানি ছিটানো, মাছি তাড়ানো এ কাজগুলো করতে হয়েছে। মাছ কিনতে গিয়ে আগে এ কাজগুলো দেখেছি। কিন্তু চরিত্রটি ফুটিয়ে তুলতে শুটিংয়ে এগুলো করতে হয়েছে আমাকে। পাশাপাশি ক্রেতার সঙ্গে সঠিকভাবে দামদরও করতে হচ্ছে।

পরিচালক আলোক হাসান বলেন, মিরপুর মাছবাজারসহ উত্তরার লোকেশনে সোমবার শুটিং শেষ হবে নাটকটির। এর চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দিশা, সাজু প্রমুখ। শিগগির মৎস্যকন্যা একটি বেসরকারি টিভি ও ইউটিউবে প্রচার হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপোষহীনাআমি রোকেয়া বলছিনাটকবিরতিহীন যাত্রাসাবিলাসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬

এখনই থামছে না উয়েফা, ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT