চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল

আল-মামুন আশিক আল-মামুন আশিক
৩:১০ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, লোগো ও সাইনবোর্ডসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামীকাল রোববার। এদিকে নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংমুক্ত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।

গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‌্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়া ছাড়াও র‌্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর মানসিক সমস্যা সৃষ্টি হয়। এ কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথাও কোনো প্রকার র‌্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছে। কেউ র‌্যাগিং করলে বা কাউকে র‌্যাগিং করতে উদ্বুদ্ধ করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তি প্রদান করা হবে।

Banglabid

এছাড়া বিজ্ঞপ্তিতে বিভাগের সভাপতির অনুমতি ব্যতিত বিভাগের অন্য কোন বর্ষের শিক্ষার্থীদের সাথে নবীন শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠানের উপরও নিষেধাজ্ঞা দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, একজন শিক্ষার্থী যখন সদ্য এইসএসসি পাস করে বাড়ির বাহিরে আসে তখন তারা অনেকটা কোমলমতি থাকে। র‌্যাগিংয়ের মাধ্যমে যখন তাদেরকে হয়রানি করা হয় তখন তাদের মানসিক বিকাশে প্রভাব ফেলে। নতুন এই শিক্ষার্থীরা তখন ভেঙে পরে। পড়াশোনায় মনোনিবেশ করতে পারে না। যার ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। আমাদের বর্তমান প্রশাসন কোনোভাবেই চান না এ ধরনের কার্যক্রম হোক। কারো বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেলে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগামীকালক্লাস শুরুপ্রথম বর্ষরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বয়সের ছাপ কমাতে ত্বকের যত্নে যেসব অভ্যাস জরুরি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT