চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিংকুর তারকাবহুল ধারাবাহিক ‘জয়েন্ট ফ্যামিলি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২১
বিনোদন
A A

৫০টির বেশির খণ্ড নাটক নির্মাণের পর প্রথমবার ধারাবাহিক নাটক নির্মাণ করছেন রাফাত মজুমদার রিংকু। এই তরুণ নির্মাতার ধারাবাহিকটির নাম ‘জয়েন্ট ফ্যামিলি’। যা পারিবারিক গল্প ঘিরে। যেখানে অভিনয় করছেন একঝাঁক তারকা শিল্পী।

রিংকু জানান, আধুনিক শহুরে জীবনে মানুষ সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত। এতে পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে। একইভাবে সমাজ ও পরিবারে মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সেই ব্যবধান কমিয়ে আনা দরকার। এই চিন্তা থেকে এমন গল্প নিয়ে কাজ করছি।

রাফাত মজুমদার রিংকু বলেন, এতে পারিবারিক বন্ধনের গল্প উঠে আসবে। একছাদের নিচে ছেলে ও মেয়ের দুই পরিবারের সবাই একসঙ্গে থাকার যে অন্যরকম আনন্দ সেটা দেখা যাবে জয়েন্ট ফ্যামিলিতে। এর আগে পারিবারিক গল্পে অনেক নাটক হলেও জয়েন্ট ফ্যামিলির মতো গল্পে হয়নি। দর্শক যেন গল্পের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারেন সেজন্য গল্প নিখুঁতভাবে সাজিয়েছি।

‘জয়েন্ট ফ্যামিলি’ যৌথভাবে চিত্রনাট্য করছেন মজুমদার শিমুল ও গোলাম সারোয়ার অনিক। অভিনয় করছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, দিলারা জামান, মনিরা মিঠু, শহীদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, সুষমা সরকার, নাফিজা মেঘলা, শাহেদ আলী সুজন, ফরহাদ লিমন, শাহবাজ সানী, অরিত্রা, হানিফ পালোয়ান।

এ নাটকের মাধ্যমে প্রথমবার ধারাবাহিকে কাজ করছেন কেয়া পায়েল। তিনি বলেন, নির্মাতার সঙ্গে অনেকদিন ধরে গল্প নিয়ে কথা হচ্ছিল। এটা একদম পরিবারকেন্দ্রিক নাটক। কয়েকটি পরিবারের একসঙ্গে থাকার গল্প। ঢাকা শহরে এখন কয়েকটি পরিবার এক হয়ে একই ফ্ল্যাটে বসবাস করে। তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বোঝাপড়া, বর্তমান সময়ে পরিবারগুলোর সংকট, ভালোবাসায় জড়িয়ে পড়া, নগরের সমসাময়িক সম্পর্কের গল্পই তুলে ধরা হয়েছে। গল্প খুব আপন মনে হয়েছে।

নির্মাতা সূত্রে জানা যায়, ১০৪ পর্বে নির্মিত ‘জয়েন্ট ফ্যামিলি’ ২৬ নভেম্বর থেকে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে। পরে পাওয়া যাবে ইউটিউবেও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল্লাহ রানাকেয়া পায়েলতৌসিফ মাহবুবদিলারা জামানমনিরা মিঠুশহীদুল আলম সাচ্চুশাহবাজ সানীশাহেদ আলী সুজনসুষমা সরকারহানিফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

এমএলএস অল-স্টার ম্যাচ খেলা হচ্ছে না মেসির

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT