বিনোদন

পূর্বাভাস দিয়ে এলো যে ‘তুফান’!

কতোটা ভয়ংকর এই ‘তুফান’, পূর্বাভাসে দেখা গেল যা!

অভিনেতা গ্ল্যামারাস পোশাক ও সানগ্লাসে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা একটি কালো স্যুট পরা এবং সানগ্লাস পরে একটি লাক্সারি কেবিনে বসে আছেন, তার পাশে একটি পিস্তল রাখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মঙ্গলবার থেকেই নির্মাতা রায়হান রাফীর ফেসবুক দেয়ালে একটি ‘বিশেষ ঘোষণা’ দেখা যায়! ঘোষণা না বলে বরং বলা ভালো, একটি ঝড়ো তুফানের পূর্ভাবাস! সেখানে সবাইকে নিরাপদে থাকার কথাও উল্লেখ করেন! সেই পূর্ভাবাসের মানে বোঝা গেল বুধবার বিকেলে! 

এদিন এই নির্মাতা প্রকাশ করলেন তার আসন্ন সিনেমা ‘তুফান’ এর ফার্স্ট অফিশিয়াল লুক! তার জন্যই দু’দিন ধরে এই নাটুকে কায়দার আশ্রয় নেয়া! আর হঠাৎ ‘তুফান’ এর এই ফার্স্ট লুক প্রকাশের তাগিদ মূলত অন্য কারণে!

বর্তমানে রোজার ঈদের সিনেমার প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সিনে সংশ্লিষ্টরা! শাকিব খান অভিনীত রাফীর ‘তুফান’ মুক্তির কথা রয়েছে আগামী কোরবানি ঈদে! তাহলে হঠাৎ ‘তুফান’ এর লুক কেন? এর কারণ অন্তত শাকিবিয়ানদের অজানা নয়!

২৮ মার্চ ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন। এই তারকার বিশেষ দিন সামনে রেখে তাকে চমকে দিতেই মূলত এই উদ্যোগ নিয়েছে ‘তুফান’ এর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাতা রাফী।

বুধবার বিকেল চারটার দিকে রাফী ‘তুফান’ এর লুক পোস্টার প্রকাশ করে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানান। যে পোস্টারটিতে দুর্দান্ত লুকে ধরা পড়েন শাকিব।

শাকিব খান অভিনীত তুফান সিনেমার পোস্টার, গ্যাংস্টার চরিত্রে শাকিবের স্টাইলিশ লুক. Channel i News - চ্যানেল আই নিউজ হাতে জ্বলন্ত সিগারেট, লম্বা কার্লি চুলে চোখে রোদ চশমা, গলায় লকেট। দুর্দান্ত লুকে তিনি বসে আছেন সোফায়! ঠিক পাশেই মেশিনগান! এমন গোমট আবহে কারো বুঝতে বাকি নেই, ‘তুফান’-এর মাধ্যমে এক মস্ত গ্যাংস্টারের চরিত্র রূপদান করতে চলেছেন ‘প্রিয়তমা’ তারকা! মুহূর্তেই এই লুক পোস্টারটিও সামাজিক মাধ্যমে ছড়িয়েও যায়।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। রাফী আগেই জানিয়েছেন, ছবিতে শাকিব ছাড়াও দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে আয়নাবাজি খ্যাত নাবিলা। গুঞ্জন শোনা যাচ্ছে, ‘তুফান’-এ ভিলেন হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্তকে।

বিষয়:তুফান নাবিলা মিমি চক্রবর্তী যিশু রাফী রায়হান রাফী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…