বাংলাদেশ

৪১৯ জন হজযাত্রী নিয়ে রোববার প্রথম হজ ফ্লাইট

হজযাত্রীরা বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে উঠছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রীরা রোববার প্রথম হজ ফ্লাইটের জন্য প্রস্তুত হচ্ছেন, বিমানটি বাংলাদেশ এয়ারলাইন্সের।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবারের প্রথম হজ ফ্লাইট ৪১৯ হজযাত্রী নিয়ে রোববার ভোর ৩টা ২০ মিনিটে সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

বাসস জানায়, বিমানের মুখপাত্র তাহেরা খন্দকার বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রোববার ভোর ৩টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট পরিচালনা করবে।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর আশকোনা এলাকার হাজী অফিসে হজ কর্মসূচি-২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধন করেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন।

কোভিড-১৯ বিধিনিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৭ হাজার ৫৮৫ জন।

কোভিড-১৯ মহামারির আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করেছিলেন। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

বিষয়:প্রথম ফ্লাইট হজ ফ্লাইট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…