চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট’র টিকিট বিক্রি শুরু

হাফিজ আল আসাদহাফিজ আল আসাদ
৮:০৬ অপরাহ্ণ ০৬, জুন ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট’। আগামী ২৬ জুলাই এতে স্টেজ মাতাবেন জনপ্রিয় ব্যান্ডদল নগর বাউল ও জেমস। এই মেগা আয়োজনকে কেন্দ্র করে গত ৪ জুন রাজধানী লিসবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে কনসার্টের টিকিট উন্মোচন করেন আয়োজকরা।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৬ জুলাই বিকেল ৫টা থেকে লিসবনের জনপ্রিয় ও সুপরিচিত ভেন্যু ‘লিসবোয়া আও ভিভো’-তে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত কনসার্ট।

দর্শকদের জন্য তিনটি ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। ক্লাসিক্যাল জোনের টিকিট ২০ ইউরো, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি জোনের টিকিট ১০০ ইউরো।

আয়োজকরা জানান, দর্শকদের সুবিধার্থে পর্তুগালের বিভিন্ন প্রান্তে অবস্থিত স্বনামধন্য চেইন স্টোর, ফিনাক পর্তুগাল, ওর্টেন এবং কন্টিনেন্ট থেকে সরাসরি অফলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। পাশাপাশি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির জন্য লিসবনের বাংলা অধুষ্যিত অঞ্চল বেনফরমেসোতে অবস্থিত ভিআইপি ট্রাভেল এবং ভিলা নোভা দি মিলফন্তেসে সিকদার ট্রাভেল-এর কার্যালয় থেকেও টিকিট পাওয়া যাচ্ছে।

এছাড়া, কনসার্টের প্রচারপত্রে থাকা কিউআর কোড স্ক্যান করেও ঘরে বসেই সহজে টিকিট বুকিংয়ের সুযোগ রাখা হয়েছে।

Reneta

আয়োজকরা আরও জানান, ভেন্যুর আসনসংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত টিকিট সংগ্রহ করার আহ্বান জানানো হচ্ছে। তারা বলেন, বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি জেমসের সুরের জাদুতে লিসবনের এই ঐতিহাসিক রাতের অংশ হতে চাইলে এখনই আপনার টিকিট নিশ্চিত করুন।

উল্লেখ্য, পর্তুগালের মাটিতে প্রথমবারের মতো এমন বৃহৎ পরিসরে বাংলা লাইভ কনসার্ট আয়োজন করছে কাজ দো বাংলাদেশ এবং নোটিসিয়াস বাংলা। আয়োজকদের প্রত্যাশা, এই অনুষ্ঠান শুধু প্রবাসী বাংলাদেশিদেরই নয়, বরং পর্তুগালের বহুসাংস্কৃতিক সমাজের কাছেও বাংলা সংস্কৃতি ও সংগীতকে নতুনভাবে তুলে ধরবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগাললিসবন বাংলা লাইভ কনসার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কায় হাজীদের সেবার মান উন্নয়ন ও পর্যালোচনায় সেমিনার

জুন ৬, ২০২৬

হ্যাটট্রিক শিরোপা জেতা হল না বাংলাদেশের, সাফ চ্যাম্পিয়ন ভারত

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা বিজিবি ব্যারাক থেকে নায়েকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্দেহভাজন অবৈধ অভিবাসী বিষয়ে বাংলাদেশকে যা জানালো ভারত

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটির সমস্যার সমাধান খুঁজতে ‘দক্ষিণের জানালা’ চালু

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT