অন্যান্য খেলা

১০ বারের দ্রুততম মানবী ফিরোজা স্বাধীনতা পুরস্কারে দ্বিতীয়

ফিরোজা স্বাধীনতা পুরস্কার গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরোজা স্বাধীনতা পুরস্কার গ্রহণের সময় এক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

এ বছর ক্রীড়াক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ফিরোজা খাতুন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি স্বরুপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’ প্রদান করা হয়েছে। ময়মনসিংহের সাবেক এ অ্যাথলেট দ্বিতীয় নারী হিসেবে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হলেন।

সাবেক দ্রুততম মানবী ও জাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত ফিরোজার স্বাধীনতা পুরস্কার ভূষিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। ১৯৮৭-১৯৯৬ সাল পর্যন্ত দেশের স্প্রিন্টে রাজত্ব করেছিলেন ফিরোজা।

তার সময়ের ক্যারিয়ারে ১০ বার দ্রুততম মানবী হয়েছিলেন ময়মনসিংহের এ নারী। এছাড়া ইসলামিক সলিডারিটি গেমসের পদকের জন্য ২০১৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার হাতে উঠেছিল এ তারকার।

এবার ফিরোজার হাতে এ পুরস্কার উঠার আগে স্বাধীনতা পুরস্কার জিতেছিলেন ১৩ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও একটি ফেডারেশন। প্রথম বছর ক্রীড়ায় পুরস্কার পেয়েছিলেন হাবিলদার মোস্তাক আহমেদ।

এরপর মরহুম আব্বাস মির্জা, মোশারফ হোসেন খান, নিয়াজ মোর্শেদ, শাহ আলম, কাজী আবদুল আলীম, আতিকুর রহমান, জাকারিয়া পিন্টু, কাজী মো. সালাউদ্দিন, শহীদ শেখ কামাল, ব্রজেন দাস ও এএসএম রকিবুল হাসানের পর ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে স্বাধীনতা পুরস্কার পেলেন ফিরোজা খাতুন।

বিষয়:জাতীয় ক্রীড়া পুরস্কার ফিরোজা মোস্তাক শেখ কামাল স্বাধীনতা পুরস্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…