চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুর আগেই পুড়ে ছাই ‘টুমরোল্যান্ড’র মূল মঞ্চ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৫
বিনোদন
A A

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেলজিয়ামের বিশ্বখ্যাত ‘টুমরোল্যান্ড ইলেকট্রনিক ড্যান্স মিউজিক ফেস্টিভ্যাল’-এর মূল মঞ্চ। বুধবার (১৬ জুলাই) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১ লাখ দর্শকের জন্য আয়োজিত এই উৎসব শুরু হওয়ার মাত্র দুই দিন আগে দুর্ঘটনার শিকার হলো আয়োজক কর্তৃপক্ষ।

এ নিয়ে টুমরোল্যান্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, “টুমরোল্যান্ডের মূল মঞ্চে গুরুতর ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডে আমাদের প্রিয় মূল মঞ্চ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।” তবে অগ্নিকাণ্ডে কেউ নিহত বা আহত হননি বলে এক বিবৃতিতে জানিয়েছেন আয়োজকরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) থেকে উৎসবের কিছু অংশের কার্যক্রম পরিচালিত হবে। তা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “আমরা ঘোষণা করছি, ড্রিমভিল (ক্যাম্প সাইট) বৃহস্পতিবার (১৭ জুলাই) পরিকল্পনা অনুযায়ী খোলা হবে এবং ড্রিমভিলের সকল দর্শনার্থীর জন্য প্রস্তুত থাকবে। ব্রাসেলস এবং অ্যান্টওয়ার্পে সমস্ত গ্লোবাল কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী চলবে।”

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েকশ দমকলকর্মী আগুনের হাত থেকে মঞ্চটি রক্ষা করতে লড়াই করেন। এ বিষয়ে তদন্ত শুরু করেছেন অ্যান্টওয়ার্পের প্রসিকিউটররা। যদিও তারা বলেছেন, “অগ্নিকাণ্ড দুর্ঘটনাক্রমে ঘটেছে।”

ব্রাসেলসের উত্তরে অবস্থিত বুম শহরে শুক্রবার (১৮ জুলাই) শুরু হবে বার্ষিক ‘টুমরোল্যান্ড উৎসব’। আশা করা হচ্ছে, এতে প্রায় ১ লাখ মানুষ অংশগ্রহণ করবেন। অনেকেই সেখানে ক্যাম্প করার পরিকল্পনা করছেন। এবারের উৎসব আগামী দু সপ্তাহ চলবে।

Reneta

২০০৪ সালে বেলজিয়ামের দুই নাগরিক মানু বিয়ার্স ও মিশিও বিয়ার্স টুমরোল্যান্ড উৎসবের যাত্রা শুরু করেন। তারা সম্পর্কে ভাই। সময়ের সঙ্গে পপ, হিপহপ ঘরানার উৎসব আন্তর্জাতিক ইভেন্টে পরিণত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘টুমরোল্যান্ড’ইলেকট্রনিক ড্যান্স মিউজিক ফেস্টিভ্যাল’ভয়াবহ অগ্নিকাণ্ডমঞ্চলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যাকবলিত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট

জুলাই ১৩, ২০২৬

এখন পর্যন্ত দেশের অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

দুর্যোগে রাজনীতি নয়, প্রয়োজন মানবতা

জুলাই ১৩, ২০২৬

সেনা পরিবারে বেড়ে উঠেছি, তাই সেনাসদস্যদের কাছে এলে শৈশব মনে পড়ে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এক হাতে কলম অন্য হাতে ছাতা, বৃষ্টিতে পরীক্ষার হলে শিক্ষার্থীরা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT