রাজধানীর নবাবপুরে আইয়ুব ভবনের একটি গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানায়, আজ বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।








