কড়াইল বস্তিতে আগুন

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের সময় ধোঁয়া ও আগুনের দৃশ্য, আশেপাশের এলাকা থেকে ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর গুলশান কড়াইল বস্তির বউবাজার অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, সে বিষয়ে এখনো জানা যায়নি।
দেশের অন্যতম বড় বস্তি এই কড়াইল বস্তিতে তিন লাখেরও বেশি মানুষ বাস করে। মূলত, গুলশান ও মহাখালীর মাঝামাঝি বনানী লেকপাড় এলাকায় কয়েক দশক আগে এই বস্তি গড়ে ওঠে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






