রাজধানীর নিউমার্কেট এলাকার গাউসুল আজম মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ।
শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার অফিসার এরশাদ হোসেন বলেন, কিছুক্ষণ আগে
গাউসুল আজম মার্কেটের দোকানে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে তাদের দুইটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।








