বাংলাদেশ

রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড ঘরে আগুন

ঢাকা শ্যামলীতে টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

রাজধানীর শ্যামলীর ৩ নম্বর রোড এলাকায় কয়েকটি টিনশেড ঘরে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এ আগুনের সূত্রপাত হয়।

বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়:আগুন শ্যামলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…