চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৬
কিশোরগঞ্জ, জনপদ
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোক্তার উদ্দিন নামের এক জেলের প্রায় ২৫ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। তিনি ছোট ছেলেকে মালয়েশিয়া পাঠানোর জন্য মাছ বিক্রি করে ঘরের চালে একটি ড্রামের ভেতর জমিয়েছিলেন এই টাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে শ্যামপুর গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের কাঁচা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ায় এবং ফায়ার সার্ভিসকে সময়মতো খবর না দেওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী ও আশপাশের এলাকার লোকজন একত্রিত হয়ে প্রায় ৩ ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে আগুনে ৫টি কাঁচা ঘর, ঘরের আসবাবপত্র এবং সমস্ত সহায়-সম্বল পুড়ে ছাই হয়ে যায়।

জেলে পেশায় নিয়োজিত মোক্তার উদ্দিন। দীর্ঘ ৫-৬ বছর ধরে মাছ বিক্রি করে প্রতিদিনের আয় থেকে অল্প অল্প করে প্রায় ২৫ লাখ টাকা জমিয়েছিলেন তিনি। স্বপ্ন ছিল এই টাকা দিয়ে ছোট ছেলে সাইফুল ইসলামকে মালয়েশিয়ায় পাঠাবেন এবং নতুন ঘর তুলবেন। কিন্তু আগুনে তার সেই স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে গেছে। আগুন লাগার পর স্থানীয়দের সহায়তায় আধাপোড়া অবস্থায় ৭ থেকে ৮ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হলেও বাকি টাকা সম্পূর্ণ পুড়ে গেছে। সহায়-সম্বল হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মোক্তার উদ্দিন ও তার স্ত্রী।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো পৌঁছাতে পারেনি। স্থানীয়রা সচেতন না থাকায় এবং ফায়ার সার্ভিস বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তাৎক্ষণিক কল করতে না পারায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া মোক্তার উদ্দিন ও তার পরিবার এখন মাথা গোঁজার ঠাঁই এবং স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের জরুরি সহযোগিতা কামনা করেছেন।

 

ট্যাগ: ২৫ লাখ টাকাজেলের জমানোপুড়ে ছাইভৈরবে আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

পরবর্তী

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

পরবর্তী

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

নেপালে আটকা খরাজ মুখার্জি, পরিস্থিতি সম্পর্কে যা জানালেন!

সর্বশেষ

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT