বাংলাদেশ

বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে

বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে আগুনের ধোঁয়া ও অগ্নিনির্বাপক কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমপোর্ট কার্গো ভিলেজের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

৫.২৩ মিনিটের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণের বিষয়টি জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৩টি ফায়ার স্টেশন থেকে মোট ৩৬টি ইউনিট।

আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনা, বিমান ও নৌ বাহিনী। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দুটি প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যও।

এদিকে এ ঘটনায় নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এরইমধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে। দিল্লি থেকে ঢাকা আসা ইন্ডিগোর ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। এয়ার এরাবিয়ার শারজাহ থেকে ঢাকা আসা ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। হংকং থেকে ঢাকা আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের বিমানটি অবতরণ না করতে পেরে আকাশে চক্কর দিচ্ছে। আগুনের পরিস্থিতি ও নিয়ন্ত্রণের অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে উড্ডয়নের সিদ্ধান্ত নেওয়া হবে।

বিষয়:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…