গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় সবচেয়ে বড় কাঁচাবাজারে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে গেছে।
আজ (২৯ জানুয়ারি) বুধবার সকাল সোয়া ৮টায় আগুনের ঘটনা ঘটে বলে জনিয়েছেন বাজারের দোকান মালিক ও কর্মচারীরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, সকাল ৮টা ২৫ মিনিটে খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
তিনি জানান, এছাড়া কোনাবাড়ী ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটসহ আরও ৬টি ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়। তবে এর আগেই ভোগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেন।
বাজারটিতে ৪০০টির বেশি দোকান রয়েছে। পুড়ে যাওয়া অধিকাংশই ফলের দোকান।








