বাংলাদেশ

বাংলামোটর পুলিশ বক্সে আগুন

বাংলামোটর পুলিশ বক্সে আগুনের কারণে ক্ষতিগ্রস্ত জানালা ও দরজা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলামোটর পুলিশ বক্সে আগুনের কারণে জানালা ও দরজা ক্ষতিগ্রস্ত, ধোঁয়া ও ছাই পড়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে সমর্থন জানিয়ে সমন্বয়কদের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীর বাংলামোটর মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। 

রোববার দুপুর সোয়া ১২ টার দিকে শাহবাগ থেকে বাংলামোটরের দিকে আসে আন্দোলনকারীদের একটি অংশ। এ সময় পথে পরীবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে অগ্নিসংযোগ করে বাংলামোটর পৌঁছে। এরপর তারা রূপায়ন টাওয়ারের সামনের ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা বাংলামোটর মোড় অবরোধ করে আছেন। আগুন জলছে পুলিশ বক্সে। এ সময় সব শিক্ষার্থীদের বেশ উত্তেজিত দেখা যায়।

বিষয়:পুলিশ বক্সে আগুন বাংলামোটর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…