চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার ওপর ফিনল্যান্ডের নিষেধাজ্ঞার দাবিটি ‘গুজব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ২১, জুন ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ফেক নিউজ ও গুজবের বিরুদ্ধে সতর্কতা, ফ্যাক্ট চেকের জন্য চিহ্নিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্যতম শীর্ষ ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞা আরোপের দাবিটি ভুয়া।

শনিবার (২১ জুন) রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

এর আগে সম্প্রতি ‘তামান্না আখতার ইয়েসম্যান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হয়, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দেখানোর কারণে ফিনল্যান্ড সরকার ড. ইউনূসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

Banglabid

ওই পোস্টে আরও দাবি করা হয়, বাংলাদেশের সংবিধানের ৩৪৭ অনুচ্ছেদের ভিত্তিতে ফিনল্যান্ড এই নিষেধাজ্ঞা দিয়েছে। পোস্টটিতে ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্টের নাম বার্থেল ফারবার বলে উল্লেখ করা হয়।

পরবর্তীতে একই দাবি আরও বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও ছড়ানো হয়।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি ভিত্তিহীন। প্রথমত, বাংলাদেশের সংবিধানে কোনো ৩৪৭ অনুচ্ছেদ নেই এবং ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন আলেকজান্ডার স্টাব, বার্থেল ফারবার নন।

Reneta

দ্বিতীয়ত, পোস্টে ব্যবহৃত ছবিটি আসলে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো সেনিক ও সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি-র একটি পুরনো বৈঠকের।

রিউমার স্ক্যানারের তদন্ত অনুযায়ী, ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, এটি ২০২২ সালের ৬ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুজবপ্রধান উপদেষ্টার নিষেধাজ্ঞাফিনল্যান্ডফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞাভুয়া তথ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?

আগস্ট ১৫, ২০২৬

ঘুষ দিয়ে শিক্ষকদের প্রাপ্য টাকা তোলা জাতির জন্য দীনতা-হীনতা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

আগস্ট ১৫, ২০২৬

প্রকৃতি আমাদের শেখায়—সবকিছুই একদিন বদলে যায়

আগস্ট ১৫, ২০২৬

যে কারণে মেসির অনুশীলনে গোপনীয়তা চান মিয়ামি কোচ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT