চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানসহ তিন দেশের দূতাবাস বন্ধ করল ফিনল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানসহ তিন দেশের দূতাবাস বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে ফিনল্যান্ড। ২০২৬ সালের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটি।

রোববার ৩০ নভেম্বর, পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিনল্যান্ড জানিয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে তাদের দূতাবাসগুলো ২০২৬ সালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, সিদ্ধান্তটি ‘কার্যকরী ও কৌশলগত কারণ’ বিবেচনায় নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং ফিনল্যান্ডের সাথে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূতাবাস বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত ফিনল্যান্ডের রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি দেশে দূতাবাস বন্ধের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং ২০২৬ সালের মধ্যে সেগুলো আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হবে।

ফিনল্যান্ড জানিয়েছে, এই পদক্ষেপ তাদের বৈদেশিক মিশন নেটওয়ার্কের একটি বৃহত্তর ‘স্ট্র্যাটেজিক রিভিউয়ের’ অংশ। যেখানে ফিনল্যান্ডের পররাষ্ট্রনীতি, নিরাপত্তা স্বার্থ এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের অগ্রাধিকারের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ফিনল্যান্ডের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে সম্পদ কেন্দ্রীভূত করাই মূল লক্ষ্য।

Reneta

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন বলেন, আমরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় ফিনল্যান্ডের বিদেশি কূটনৈতিক নেটওয়ার্ককে পদ্ধতিগতভাবে উন্নত করছি। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিবেশে এসব সিদ্ধান্ত আমাদের আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক ফিনল্যান্ড গঠন করতে সহায়তা করবে।

ফিনল্যান্ড ২০১২ সালেও বাজেট সংকটের কারণে পাকিস্তানে তাদের দূতাবাস বন্ধ করেছিল, যা পরবর্তীতে ২০২২ সালে পুনরায় চালু করা হয়। ২০২৩ সালে সুইডেনও নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদে তাদের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দূতাবাস বন্ধপাকিস্তানসহ তিন দেশফিনল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT