চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফ কাণ্ড, সত্যিই মিলছে না শরিফুলের ফিঙ্গারপ্রিন্ট?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

সাইফ আলী খানের উপর হামলার ঘটনা নিয়ে তর্ক বিতর্ক যেন থামছেই না। সাইফের বাড়িতে প্রবেশ করা সেই দুষ্কৃতীকারী এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তি এক নয় বলে আগেই তর্ক উস্কে দেয়া হয়েছে। এবার বিষয়টি আরো জটিল আকার ধারণ করেছে।

বাংলাদেশি শরিফুল ইসলাম কি আদৌ সাইফ আলীর হামলাকারী? গত কয়েক দিন ধরেই সোশাল মিডিয়ায় এই প্রশ্ন ঘোরাফেরা করছে। বিশেষ করে তথাকথিত একটি ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট ফাঁস হওয়ার পর থেকে রীতিমতো প্রশ্নবাণে বিদ্ধ হতে হচ্ছে পুলিশকে। এসব প্রশ্নের জবাব দিল মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশের এসিপি পরমজিৎ সিং দাহিয়া বলছেন, “যাকে আমরা গ্রেপ্তার করেছি সেই হামলাকারী। আমাদের মনে কোনও সন্দেহ নেই। ওই যে হামলাকারী, সেটা প্রমাণ করার জন্য যথেষ্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে।”

মুম্বাই পুলিশের এসিপির সাফ কথা, ও অপরাধী কিনা, সে নিয়ে কোনওরকম সংশয় আমাদের মধ্যে নেই। তার সাফ কথা, “তার বিরুদ্ধে সব রকমের বহু প্রমাণ পাওয়া গিয়েছে।”

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, সাইফের বাড়ি থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট গ্রেপ্তার হওয়া শরিফুলের সঙ্গে মেলে না। মুম্বাই পুলিশ সাইফ আলীর বাড়ি থেকে সম্ভাব্য হামলাকারীর ১৯টি ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহ করে। এদিকে গ্রেপ্তার হওয়া শরিফুল ইসলামের ১০টি আঙুলের ছাপও পাঠানো হয়েছিল। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, সাইফের বাড়ি থেকে পাওয়া ১৯টি নমুনার একটাও মিলছে না শরিফুলের সঙ্গে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, আদৌ শরিফুলই সাইফের বাড়িতে হামলা চালিয়েছেন তো? যার জবাবে এদিন মুম্বাই পুলিশের এসিপি সাফ বলে দিলেন, এই ধরনের কোনও ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টের কথা তার জানা নেই। তিনি জানিয়েছেন, এখনও ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার রিপোর্ট তাদের হাতে আসেনি। এর বাইরে অনেক প্রমাণ এসেছে। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার রিপোর্ট এলে সেটা খতিয়ে দেখা হবে।

Reneta

পুলিশ নিশ্চিত শরিফুলই সাইফের বাড়িতে হামলা চালিয়েছিল। জিজ্ঞাসাবাদেও পুলিশ এমন তথ্য পেয়েছে যা প্রমাণ করে সেদিন রাতে হামলা চালিয়েছিল শরিফুলই। তার কাছ থেকে বাংলাদেশের নথিও উদ্ধার হয়েছে।

তবে শুধু শরিফুলের আইনজীবী ই নয়, বাংলাদেশের ঝালকাঠিতে থাকা শরিফুলের বাবাও ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, সাইফ আলীর বাড়িতে হামলা হওয়ার পর যে ব্যক্তির সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে, সেটি তার ছেলে নয়। তবে এই মামলায় যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনিই তার ছেলে। আইনজীবী ও তার পরিবারের এমন বক্তব্যের পর বিষয়টি নিয়ে তৈরী হয় ধুম্রজাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডবাংলাদেশিশরিফুলসাইফ আলীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
বজ্রপাত: ছবি প্রতীকী

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬

‘বিদেশি বিনিয়োগ মানে শুধু টাকা নয়, একই সঙ্গে নলেজ ও টেকনোলজি ট্রান্সফার’

জুন ১৭, ২০২৬

মেসির খেলা দেখে জিদান- ‘ছেলে যার বিপক্ষে লড়ছে তাকে থামানো অসম্ভব’

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT