চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইরিশদের হারিয়ে কাজ এগিয়ে রাখল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যারন ফিঞ্চের ব্যাট বড় লক্ষ্য আনার পর বাকি কাজটা সেরেছেন অস্ট্রেলিয়ার ছয় বোলার মিলে। অন্যদিকে স্বাগতিকদের বিপক্ষে কম রানে গুটিয়ে যাওয়া এড়াতে আয়ারল্যান্ডের হয়ে একাই লড়েছেন লোককান টাকার। তার হার না মানা ৭১ রান অবশ্য শুধু হারের ব্যবধানই কমিয়েছে।

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ব্রিসবেনের ম্যাচটি জিততেই হতো অজিদের। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট ১৭৯ রান তুলে সেই কাজটিই ঠিকঠাক করে রাখলেন স্টয়নিস-ফিঞ্চরা। জবাব দিতে নেমে ১১ বল থাকতে ১৩৭ রানে গুটিয়ে যায় অ্যান্ডি ব্যালবির্নের দল, হার ৪২ রানের।

নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হার দিয়ে বিশ্বকাপ শুরু করা ফিঞ্চের দল টেবিলের দুইয়ে উঠে এসেছে। বড় জয় রানরেটও বাড়িয়ে দিয়েছে। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন ও চার নম্বরে আছে ইংল্যান্ড আর আয়ারল্যান্ড। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট ফিঞ্চের দলের।

সোমবার অস্ট্রেলিয়ার ছোড়া বড় লক্ষ্যে শুরুটা ভালোই করেছিলেন আইরিশ ওপেনাররা। তবে দ্বিতীয় ওভার থেকেই শুরু হয় মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের দাপট। তোপের রঙ চড়িয়ে প্রতিপক্ষের টপ-মিডল অর্ডার গুঁড়িয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল-স্টয়নিস। দুই ওভারে বিনা উইকেটে ১৮ রান তোলা আইরিশরা পরের ৭ রান তুলতে হারায় ৫ উইকেট।

আসা-যাওয়ার শুরুটা হয় অধিনায়ক ব্যালবির্নের হাত ধরে। দলীয় ১৮ রানে দ্বিতীয় উইকেট হিসেবে ফেরেন আরেক ওপেনার পল স্টার্লিং। তিনে নামা টাকার বাদে কেউই পাননি বলার মতো রান। ব্যর্থ হয়েছেন হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফের, জর্জ ডকরেল, মার্ক এডাইরে। মাঝে ক্যাম্ফের ও ডকরেলকে রানের খাতাই খুলতে দেননি স্টার্ক। গ্রেথ ডিলানের ১০ বলে ১৪ রান দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস।

একপাশ আগলে থাকা টাকার শেষ পর্যন্ত থাকলেও অপর পাশে সঙ্গ দিতে পারেননি কেউই। ১৮.১ ওভারে ১৩৭ রান পর্যন্ত স্কোর টেনে নিতে পারেন টাকার। দল গুটিয়ে যাওয়ার আগে ৪৮ বলে খেলেন ৭১ রানের ইনিংস, ছিল এক ছক্কা ও নয়টি চারের মার।

Reneta

অজিদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন কামিন্স, ম্যাক্সওয়েল, জাম্পা ও স্টার্ক। মার্কাস স্টয়নিস ফিরিয়েছেন গ্রেথ ডিলানেকে। চলতি আসরে প্রথম ফিফটি পাওয়া অধিনায়ক ফিঞ্চ হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।

আগে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অ্যান্ডি ব্যালবির্নে। ডেভিড ওয়ার্নার দ্রুত ফিরলেও বাকিদের নিয়ে বড় সংগ্রহ আনেন ফিঞ্চ। ইনিংসের শেষ তিন ওভারে কেবল ২১ রান আসে, তবুও সংগ্রহ পৌনে দুইশ পর্যন্ত যায়।

ব্যাটিংয়ে বাজে শুরু পায় অস্ট্রেলিয়া। ওয়ার্নারকে তৃতীয় ওভারে ফেরান ব্যারি ম্যাক্কার্থি। পরে তার পেস তোপে ফেরেন মিচেল মার্শ ও ফিফটি ছাড়ানো ফিঞ্চ। ৪ ওভারে খরচ করেন ২৯ রান। আইরিশদের হয়ে ২১ রানের বিনিময়ে দুটি উইকেট তুলে নেন জশ লিটল।

দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি আনেন ফিঞ্চ-মার্শ। ২২ বলে ২৮ করে মার্শ ফিরলে একপাশ আগলে ঝড় তোলেন ফিঞ্চ। আইরিশ বোলাদের ছাড় দেননি মার্কাস স্টয়নিসও। শেষ পর্যন্ত ২৫ বলে তিন চার ও এক ছক্কায় ৩৫ রানে থামেন স্টয়নিস।

ফেরার আগে ফিঞ্চ ৪৪ বলে হাঁকান ৫টি চার ও ৩টি ছক্কা, করেন ৬৩ রান। অজি অধিনায়ক সবশেষ ফিফটি করেছিলেন অক্টোবরে, শেষ ৬ ম্যাচে ধুঁকছিল তার ব্যাট।

শেষদিকে টিম ডেভিডের ১০ বলে ১৫ ও ম্যাথু ওয়েডের ৭ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়া পায় বড় সংগ্রহ। আইরিশদের হয়ে সবচেয়ে খরুচে ছিলেন ফিওন হ্যান্ড, তার এক ওভারে ১৫ রান নিয়েছে অজি ব্যাটাররা। ৪ ওভারে ৫৯ রান দিয়ে উইকেটশূন্য মার্ক এডাইরের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাকারটি-টুয়েন্টি অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি আয়ারল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ফিঞ্চব্রিসবেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য

জুলাই ২৯, ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে, চলছে উদ্ধার অভিযান

জুলাই ২৯, ২০২৬

পরীবাগের ‘মধ্যরাতের ভিডিও’ নিয়ে ডাকসু নেতা জুবায়ের যা বললেন

জুলাই ২৯, ২০২৬

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনে এখন ১২৫টি বাঘ, একসময় শিকার ছিল ‘বীরত্বের’ প্রতীক

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT