তথ্যপ্রযুক্তি

টুইটারে আর্থিক লেনদেন চালু হচ্ছে

টুইটার লোগো ও একজন ব্যক্তির মুখের ছবি, অর্থনৈতিক বিষয় আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটার লোগো ও একজন ব্যক্তির মুখের ছবি, যা অর্থনৈতিক বিষয় ও টুইটারের নতুন ফিচার নিয়ে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো আর্থিক লেনদেন ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে।

সোমবার লাইসেন্সের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছে টুইটার। ইতিমধ্যেই তাদের পেমেন্ট অপশন চালু করার বিষয়ে কাজ করা শুরু করেছে টুইটার।

গত অক্টোবরে প্রায় ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার অধিগ্রহণ করেনে এলন মাস্ক। তারপর থেকেই আর্থিক সংকট দেখা দিয়েছে টুইটারে। কমেছে বিজ্ঞাপন থেকে আয়ও। তাই ব্যবহারকারীদের কাছে টুইটারকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ফিচার নিয়ে কাজ শুরু করে টুইটার। সেই ফিচারের তালিকায় এবার যুক্ত হতে চলেছে পেমেন্ট অপশন।

টুইটারের প্রোডাক্ট ম্যানেজার এসথার ক্রফোর্ডের নেতৃত্বে একটি দল এই নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছেন।

ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পরই ঘোষণা করেছিলেন, এবার থেকে এই মাইক্রো ব্লগিং সাইটটিতে যাতে সবকিছু সুবিধা পাওয়া যায় সেই দিকে জোর দেয়া হবে। সেইজন্য একটি মাস্টার প্ল্যান বানানো হয়েছে। মাস্টার প্ল্যানের আওতায় ছিল টুইটারে পেমেন্ট করার সুবিধাটিও।

এর আগে হোয়াটসঅ্যাপ এই ফিচারটি চালু করেছে। সেই পথে হেঁটেই এবার টুইটারও এই পরিষেবা চালু করতে চলেছে।

বিষয়:আর্থিক লেনদেন ইলন মাস্ক টুইটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…