বাংলাদেশ

জুলাই পুনর্জাগরণ এবং তারুণ্যের উৎসব উদযাপনে বৃক্ষরোপণের উদ্যোগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বৃক্ষরোপণের উদ্যোগে অংশগ্রহণকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই পুনর্জাগরণ এবং তারুণ্যের উৎসব উদযাপনে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

একযোগে সারাদেশে কর্মসূচির উদ্বোধন করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ।

মিরপুরে কৃষি ব‍্যাংক স্টাফ কলেজে নিম গাছের চারা রোপন করেন তিনি।

জনপ্রিয় ব্যক্তিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকও একটি চারা রোপন করেন।

এ সময় কৃষি ব‍্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, ব‍্যাংকটির ব‍্যব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কৃষি ব্যাংক স্টাফ কলেজ ক‍্যাম্পাস ঘুরে দেখেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, জুলাই জাগরণ কেবল কথামালার মধ‍্যে সীমিত না রেখে কাজ করে দেখাতে হবে। যার যার জায়গা থেকে অর্পিত দায়িত্ব ঠিকমত পালন করতে হবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক জানান, দেশব্যাপী রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির আওতায় ১১ লাখ ৫ হাজার ৩০৫টি গাছ লাগানো হয়েছে।

বিষয়:অর্থ উপদেষ্টা অর্থমন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান কর্মসূচি জুলাই পুনর্জাগরণ ডক্টর সালেহ উদ্দিন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…