বাংলাদেশ

আইএমএফ’র মর্যাদাপূর্ণ বৈঠকে ছিলেন না অর্থমন্ত্রী-গভর্নর

আইএমএফ বৈঠকে অংশ নেননি অর্থমন্ত্রী ও গভর্নর, সংবাদ সম্মেলনে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থমন্ত্রী ও গভর্নর আইএমএফ বৈঠকে অংশ নেননি, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সবচেয়ে মর্যাদাপূর্ণ বৈঠকে বাংলাদেশের যথাযথ প্রতিনিধিত্ব ছাড়াই শেষ হলো বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠক। আইএমএফ এর ইন্টারন্যাশনাল মনিটারি এন্ড ফাইন্যান্সিয়াল কমিটি, আইএমএফসি’র বৈঠকে অংশ না নিয়েই স্থানীয় সময় শুক্রবার সকালে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে বৈঠকে অনুপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারও। সমাপনী ব্রিফিংয়ে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা আবারো বিশ্বনেতাদের বিবেক জাগ্রত করার আহবান জানান। সৌদি আরবের অর্থমন্ত্রী, আইএমএফসি’র নতুন সভাপতি মোহাম্মদ আলজাদান ভূ-রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিষয়:যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…