দিনাজপুরে কৃষি বাজেট, কৃষকের বাজেট আলোচনায় অতিথি হবেন অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষি বাজেট ও কৃষকের বাজেট নিয়ে আলোচনা ও অতিথিদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সচিবালয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ সৌজন্য সাক্ষাতে গেলে মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের ফলে চ্যালেঞ্জের মুখে পড়া চাষাবাদ এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবন-জীবিকা বাঁচিয়ে রাখা সরকারের মনোযোগে থাকবে। বাঙালি সংস্কৃতি, কৃষি, প্রকৃতি, তথ্য-প্রযুক্তি, অর্থনীতি ও বিনোদনসহ সব বিষয়ে হৃদয়ে বাংলাদেশ চেতনা ধারণ করায় চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। সে সময় চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ট্যাক্স হেল্পলাইন, হাজার কন্ঠে বর্ষবরণসহ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নির্মিত বিভিন্ন অনুষ্ঠান প্রচারের প্রেক্ষাপট তুলে ধরেন। আগামী বাংলা নববর্ষবরণে চ্যানেল আইয়ের আয়োজনে অতিথি হওয়ার আমন্ত্রণও গ্রহণ করেন অর্থমন্ত্রী। চ্যানেল আইয়ের কৃষি বাজেট, কৃষকের বাজেট অনুষ্ঠানে যোগ দিয়ে মাঠের প্রকৃত চিত্র, কৃষকের চাহিদা, সমস্যা ও সম্ভাবনার কথা শুনতে সম্মতি জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।






