চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ১৬, মে ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

টানা কয়েকদিন ধরেই রাজধানীসহ সারাদেশে চলছে তীব্র তাপদাহ। এরমধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টির দেখা মিললেও জনজীবন অতিষ্ট ছিল রাজধানীবাসীর। অবশেষে রাজধানীবাসী দেখা পেলেন বৃষ্টির।

আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার ১৬ মে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঝড়ো হাওয়াসহ তেজগাঁও, ফার্মগেট, কারওয়ানবাজার, পল্টন, গুলিস্তান, গেন্ডারিয়া ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা যায়। এতে স্বস্তি নেমে এসেছে রাজধানীবাসীর জীবনে।

জানা যায়, মালিবাগ, মুগদা, বাসাবো, রামপুরা, হাতিরঝিল ও বাড্ডাসহ বেশ কিছু এলাকা গুঁড়ি গুঁড়ি এবং কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। তবে এর পরিমাণ ছিল সামান্য। রাত সাড়ে আটটার দিকেও মোহাম্মদপুর, কারওয়ানবাজার, ধানমণ্ডিসহ বেশ কয়েকটি এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল।

এদিন দুপুরের পর থেকেই দেখা যায় মেঘের ঘনঘটা। রাজধানীর বিভিন্ন এলাকায়। সন্ধ্যার দিকে শুরু হয় বাতাস। পৌনে সাতটার দিকে ঝড়ো হাওয়া বইতে থাকে। পরে শুরু হয় বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক চ্যানেল আই অনলাইনকে বলেন: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

Reneta

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, নওগা, মৌলভীবাজার, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬টা ৩৫ মিনিটে ও সূর্যাদয় ভোর ০৫ টা ১৫ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়া অধিদপ্তরঝড়ো হাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT